রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাদশাকে নিয়ে বাড়ছে বিতর্ক।

বাদশাকে নিয়ে বাড়ছে বিতর্ক।

বাদশাকে নিয়ে বাড়ছে বিতর্ক।


নারীর অবমাননার অভিযোগে ভারতের জনপ্রিয় র‍্যাপার বাদশাকে গ্রেপ্তারের দাবি তুলেছে হরিয়ানা নারী কমিশন। বিতর্কিত গান ‘টাটিরি’র মাধ্যমে নারীদের সম্মান ক্ষুণ্ণ করার অভিযোগে তার বিরুদ্ধে এফআইআর দায়েরের পাশাপাশি পাসপোর্টও জব্দ করেছে পুলিশ। ১৩ মার্চের মধ্যে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ থাকলেও তিনি উপস্থিত না হওয়ায় এই কঠোর অবস্থান নিয়েছে সংগঠনটি।

গত ১ মার্চ সামাজিক মাধ্যমে মুক্তি পায় বাদশার নতুন গান ‘টাটিরি’। গানটি মুক্তির পরপরই নেটদুনিয়ায় নিন্দার ঝড় ওঠে। অভিযোগ উঠেছে, এই গানের কথা ও দৃশ্যায়নে নারীদের ‘ভোগ্যপণ্য’ হিসেবে উপস্থাপন করা হয়েছে। বিশেষ করে মিউজিক ভিডিওর শুরুতে স্কুলছাত্রীদের নিয়ে আপত্তিকর কথার সঙ্গে যৌন ইঙ্গিতমূলক নাচের দৃশ্য থাকায় সাধারণ শ্রোতা থেকে শুরু করে সচেতন মহল তীব্র আপত্তি জানায়।

হরিয়ানা নারী সংগঠনের সভাপতি রেণু ভাটিয়া সংবাদমাধ্যমকে জানান, বাদশাকে যেখান থেকে হোক গ্রেপ্তার করার আবেদন জানানো হয়েছে। বলেন, গানে যেভাবে হরিয়ানার মেয়েদের অপমান করা হয়েছে তা ক্ষমার অযোগ্য। বাদশাকে যেভাবেই হোক, যেখান থেকেই হোক গ্রেপ্তার করতে হবে। বাদশা সামাজিক মাধ্যমে ক্ষমা চাইলেও সশরীরে হাজিরা দেননি, যা বিষয়টিকে আরও জটিল করে তুলেছে।

সংস্থাটি স্পষ্ট জানিয়ে দিয়েছে, হরিয়ানার মাটিতে তাকে কোনো অনুষ্ঠান করতে দেওয়া হবে না।

এর আগেও বিভিন্ন গানের জন্য বিতর্কের মুখে পড়েছিলেন বাদশা। তবে এবারের ঘটনা তাকে বড় ধরনের আইনি জটিলতায় ফেলেছে। রেণু ভাটিয়ার মতে, শিল্পীদের কণ্ঠ স্রষ্টার দান, যা অপব্যবহার করা উচিত নয়। নারীদের প্রতি কুরুচিপূর্ণ ভাষা ও দৃষ্টিভঙ্গি প্রচার রোধে এই পদক্ষেপ অন্য শিল্পীদের জন্য একটি সতর্কবার্তা হিসেবে কাজ করবে বলে মনে করছে সংগঠনটি।