রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৬০ টির বেশি ড্রোন ধ্বংসের দাবি সৌদির

৬০ টির বেশি ড্রোন ধ্বংসের দাবি সৌদির

৬০ টির বেশি ড্রোন ধ্বংসের দাবি সৌদির

সৌদি আরব সোমবার (১৬ মার্চ) ভোর থেকে এখন পর্যন্ত ৬০টির বেশি ড্রোন ভূপাতিত করেছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।বার্তা সংস্থা এজেন্সি ফ্রান্স প্রেস (এএফপি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একাধিক বিবৃতি প্রকাশ করে জানায়, সোমবার ভোরের দিকে দেশের পূর্বাঞ্চলে মোট ৬১টি ড্রোন প্রতিহত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় হয়ে এসব ড্রোন সফলভাবে বাধা দেয়।প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের চালানো আগ্রাসনের জবাবে ইরানও পাল্টা হামলা চালিয়েছে। আক্রান্ত ইরানের লক্ষ্যবস্তু হয় ইসরাইল ছাড়াও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সব সামরিক ঘাঁটি। এতে বেশ কয়েকজন মার্কিন সেনাও মারা গেছে। মারা গেছেন হাজারেরও বেশি ইরানি জনগণ।