শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তারেক রহমানকে স্বাগত জানাতে চিরিরবন্দরে ১০ কিলোমিটারজুড়ে মানুষের ভিড়

তারেক রহমানকে স্বাগত জানাতে চিরিরবন্দরে ১০ কিলোমিটারজুড়ে মানুষের ভিড়

তারেক রহমানকে স্বাগত জানাতে চিরিরবন্দরে ১০ কিলোমিটারজুড়ে মানুষের ভিড়

জাফর ইকবাল, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর শাহপাড়া গ্রামে খাল খনন কর্মসূচির উদ্বোধনে যোগ দিতে যাওয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখতে চিরিরবন্দর উপজেলার সড়কে মানুষের ঢল নামে। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ তাকে স্বাগত জানান।

সোমবার (তারিখ) বেলা প্রায় ১১টার দিকে সৈয়দপুর বিমানবন্দর থেকে ‘সবার আগে বাংলাদেশ’ লেখা একটি বাসে করে কাহারোল উপজেলার উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। এ সময় চিরিরবন্দর উপজেলা অতিক্রমকালে রাস্তার দুই পাশে অপেক্ষমাণ মানুষের দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি।

চিরিরবন্দর উপজেলা বিএনপির নেতারা জানান, খাল খনন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে কাহারোল যাওয়ার পথে দেবীগঞ্জ বাজার থেকে ভুষিবন্দর বাজার পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কজুড়ে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রীকে দেখতে আসা জুয়েল হোসেন বলেন, “রাণীবন্দর বাজারে প্রায় এক ঘণ্টা ধরে দাঁড়িয়ে অপেক্ষা করেছি। এর আগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখেছি, এবার তারেক রহমানকে দেখলাম। বাস থেকে হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানান তিনি। তাকে দেখে খুব ভালো লাগছে।”

বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া বলেন, কাহারোল উপজেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে সৈয়দপুর বিমানবন্দর থেকে যাওয়ার পথে চিরিরবন্দর ও কাহারোল উপজেলার বিভিন্ন স্থানে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ রাস্তার ধারে ভিড় করেন।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান যে খাল খনন কর্মসূচি উদ্বোধন করেছেন, এর মাধ্যমে কৃষিনির্ভর জেলা দিনাজপুরের কৃষিতে ইতিবাচক পরিবর্তন আসবে।”