রবিবার, আগস্ট ৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সোনাদিয়া ইউনিয়নে জেলে কার্ডের চাল বিতরণ

সোনাদিয়া ইউনিয়নে জেলে কার্ডের চাল বিতরণ

সোনাদিয়া ইউনিয়নে জেলে কার্ডের চাল বিতরণ


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নে নিবন্ধিত জেলেদের মাঝে জেলে কার্ডের চাল বিতরণ করা হয়েছে। সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় জেলেদের জীবিকা সহায়তার লক্ষ্যে এই চাল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

সোনাদিয়া ইউনিয়নের চৌরাস্তা বাজারে  নিবন্ধিত জেলেদের মাঝে নির্ধারিত পরিমাণ চাল বিতরণ করা হয়। এতে জেলেদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সোনাদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নিজাম উদ্দিন, সোনাদিয়া ইউনিয়নের সচিব চন্দ্র ভূষণ দে, বাংলাদেশ ক্ষুদ্র জেলে কমিটির হাতিয়া উপজেলা শাখার সভাপতি মোঃ ছালা উদ্দিন সহ ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় বক্তারা বলেন, সমুদ্রে মাছ ধরা বন্ধ থাকার সময় জেলেদের জীবিকা নির্বাহে সহায়তা করতেই সরকার জেলে কার্ডধারীদের মাঝে এ চাল প্রদান করছে। এর ফলে জেলেরা সাময়িকভাবে খাদ্য সহায়তা পেয়ে উপকৃত হচ্ছেন।

জেলেরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এ ধরনের সহায়তা তাদের পরিবারের জন্য অনেক উপকারে আসে এবং দুর্দিনে তাদের পাশে থাকার জন্য সরকারের প্রতি তারা ধন্যবাদ জানান।