বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুমিল্লায় শুরু হচ্ছে নতুন সিনেপ্লেক্স।

কুমিল্লায় শুরু হচ্ছে নতুন সিনেপ্লেক্স।

কুমিল্লায় শুরু হচ্ছে নতুন সিনেপ্লেক্স।


সারা দেশে একের পর এক সিনেমা হল বন্ধ হওয়ার খবরের মধ্যেই আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লায় চালু হতে যাচ্ছে নতুন সিনেপ্লেক্স ‘কে স্কিন’। কুমিল্লা ক্যান্টনমেন্টের গোমতী টাওয়ারের সপ্তম তলায় সুবিশাল জায়গাজুড়ে নির্মিত এই সিনেপ্লেক্সটি ঈদের সিনেমা দিয়েই যাত্রা শুরু করবে।

সবকিছু ঠিক থাকলে ঈদে মুক্তি পাওয়া পাঁচটি সিনেমা— প্রিন্স, দম, রাক্ষস, প্রেশার কুকার এবং বনলতা এক্সপ্রেস প্রদর্শনের মধ্য দিয়ে সিনেপ্লেক্সটির কার্যক্রম শুরু হবে।

নতুন এই সিনেপ্লেক্সে দর্শকদের জন্য থাকছে কফিশপ, পপকর্ন ও আইসক্রিমসহ বিভিন্ন স্ন্যাকসের ব্যবস্থা।

পাশাপাশি সুনির্বাচিত হলিউড, বলিউড এবং থ্রি-ডি সিনেমাও প্রদর্শনের পরিকল্পনা রয়েছে।
জানা গেছে, ফোরকে সিলভার স্ক্রিন প্রযুক্তির এই সিনেপ্লেক্সে থাকবে ৫.১ ডলবি ডিজিটাল অডিও সিস্টেম এবং থ্রি-ডি সিনেমা দেখার সুবিধা। দর্শকদের আরামদায়ক অভিজ্ঞতা দিতে এখানে দুটি হল রাখা হয়েছে—একটির আসনসংখ্যা ২২৫টি এবং অন্যটির ১৯৫টি।