মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ সফরে আসছেন লঙ্কান নারীরা

বাংলাদেশ সফরে আসছেন লঙ্কান নারীরা

বাংলাদেশ সফরে আসছেন লঙ্কান নারীরা

আগামী এপ্রিলে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। যা একই সঙ্গে ইতিহাস, নতুন ভেন্যুর আন্তর্জাতিক অভিষেক এবং নারী ক্রিকেটের আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বিসিবিএই সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। সূচি অনুযায়ী আগামী ১৭ এপ্রিল বাংলাদেশে পৌঁছাবে শ্রীলঙ্কা নারী দল। ঢাকায় নামার পর একই দিন তারা চলে যাবে রাজশাহীতে। সেখানে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ১৮ ও ১৯ এপ্রিল অনুশীলনের সুযোগ পাবে সফরকারীরা।এরপর শুরু হবে ওয়ানডে সিরিজ। ২০ এপ্রিল রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে যথাক্রমে ২২ ও ২৫ এপ্রিল। ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই শুরু হবে সকাল সাড়ে ৯টায়। 

এই সিরিজের মধ্য দিয়ে রাজশাহীর জন্যও শুরু হচ্ছে নতুন এক যুগ। অতীতে বয়সভিত্তিক ক্রিকেট এবং ইমার্জিং দলের ম্যাচ নিয়মিত হলেও এবার প্রথমবারের মতো পূর্ণাঙ্গ আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করতে যাচ্ছে রাজশাহী। ছেলে ও মেয়েদের ক্রিকেট মিলিয়ে এই প্রথম আন্তর্জাতিক সিরিজ অনুষ্ঠিত হবে রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশের ক্রিকেট অবকাঠামোর বিকেন্দ্রীকরণের পথে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর ২৬ এপ্রিল দুই দল চলে যাবে সিলেটে। সেখানে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ২৮ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টি-টোয়েন্টি। সিরিজের বাকি দুটি ম্যাচ হবে ৩০ এপ্রিল ও ২ মে। এই তিনটি ম্যাচই হবে ফ্লাডলাইটের নিচে এবং শুরু হবে সন্ধ্যা ৬টায়। 

সফর শেষে ৩ মে ঢাকা ছেড়ে নিজ দেশে ফিরবে শ্রীলঙ্কা নারী দল। এই সফরটি আইসিসির উইমেনস ফিউচার ট্যুর প্রোগ্রামের অংশ। একই সঙ্গে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই সিরিজ।