রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পিরোজপুর-১ আসনের সর্বস্তরের জনগণকে সংসদ সদস্য মাসুদ সাঈদীর ঈদ শুভেচ্ছা

পিরোজপুর-১ আসনের সর্বস্তরের জনগণকে সংসদ সদস্য মাসুদ সাঈদীর ঈদ শুভেচ্ছা

পিরোজপুর-১ আসনের সর্বস্তরের জনগণকে সংসদ সদস্য মাসুদ সাঈদীর ঈদ শুভেচ্ছা

পিরোজপুর প্রতিনিধি:

‎​পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পিরোজপুর-১ আসনের অন্তর্গত পিরোজপুর সদর, নাজিরপুর ও জিয়ানগর উপজেলার সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদের শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মাসুদ সাঈদী।

‎​পিরোজপুর-১ আসনের এই জনপ্রিয় জননেতা বলেন, “দীর্ঘ এক মাস রহমত, বরকত ও নাজাতের সিয়াম সাধনার পর খুশির সওগাত নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ আমাদের সাম্য, মৈত্রী ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। ধনী-দরিদ্র নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে একে অপরের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করাই হোক আমাদের অঙ্গীকার।”

‎​মাসুদ সাঈদী এমপি আরও উল্লেখ করেন, "পিরোজপুর সদর, নাজিরপুর ও জিয়ানগর উপজেলার আমার প্রিয় মানুষগুলিকে আমি জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা, ঈদ মোবারক। আমরা সবাই মিলে পিরোজপুরকে একটি ইনসাফভিত্তিক, আধুনিক ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। এই ঈদ সবার জীবনে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক— এটাই প্রত্যাশা।”
‎​
মাসুদ সাঈদী তার শুভেচ্ছা বার্তায় দেশ ও জাতির উত্তরোত্তর কল্যাণ এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেছেন। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানিয়েছেন। একই সাথে তিনি সকলের কাছে তার পিতা শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।