পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ০৪ নং কলাখালী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক মোঃ মাসুম সরদার।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর আনন্দ ও উৎসবের বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর।
তিনি বলেন, "ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এই ঈদ আমাদের মাঝে গড়ে তুলুক সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। কলাখালী ইউনিয়নের প্রতিটি ঘরে বয়ে নিয়ে আসুক অনাবিল শান্তি ও সমৃদ্ধি।"
মোঃ মাসুম সরদার ইউনিয়নের সকল শ্রেণি-পেশার মানুষের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সকলকে আনন্দের সাথে ঈদ উদযাপনের আহ্বান জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, ঈদের এই ত্যাগের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলন ঘটবে এবং পারস্পরিক ভেদাভেদ ভুলে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একটি সুন্দর সমাজ গঠনে এগিয়ে আসবে।
পরিশেষে তিনি আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা জানান— "ঈদ মোবারক"।
