বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অভিনেতা শামস সুমনের নামাজের জানাজা হলো চ্যানেল আই কার্যালয়ে।

অভিনেতা শামস সুমনের নামাজের জানাজা হলো চ্যানেল আই কার্যালয়ে।

অভিনেতা শামস সুমনের নামাজের জানাজা হলো চ্যানেল আই কার্যালয়ে।

বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশনের প্রিয় অভিনেতা শামস সুমন আর আমাদের সঙ্গে নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। অভিনেতা শামস সুমনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ, যেখানে তারা জানিয়েছে, “অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ এর বর্তমান কার্যনির্বাহী পরিষদ এর সম্মানীত সহ সভাপতি ও আমাদের প্রিয় সহকর্মী জনাব শামস সুমন আজ সন্ধ্যায় আমাদের ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। জানাজার নামাজ আজ চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।”

অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে নিশ্চিত করেছেন, দীর্ঘদিন ধরেই অসুস্থ থাকা শামস সুমন চিকিৎসাধীন অবস্থায় ল্যাবএইড হাসপাতালে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।

শামস সুমন শুধু অভিনয়েই নয়, বরং দীর্ঘদিন ধরে একটি বেসরকারি রেডিওতেও কাজ করেছেন। অভিনয়ের পাশাপাশি মাঝে মাঝে তাকে বিভিন্ন চলচ্চিত্রে দেখা গেছে। সর্বশেষ তিনি অভিনয় করেছেন ‘মিশন এক্সট্রিম’ সিনেমায়, যা যৌথভাবে পরিচালনা করেছিলেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। সেখানে তিনি একজন পুলিশের চরিত্রে দর্শকদের মনে রেখেছেন। এরপর আর নতুন কোনো কাজের খবর পাওয়া যায়নি।

অভিনয় জীবনে তিনি বিশেষ সাফল্যও অর্জন করেছেন। ২০০৯ সালে শহীদুল ইসলাম খোকনের পরিচালনায় ‘স্বপ্নপূরণ’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।