শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নতুন মিউজিক ভিডিও "আয় সজনী" মুক্তি পাচ্ছে এই ঈদে।

নতুন মিউজিক ভিডিও "আয় সজনী" মুক্তি পাচ্ছে এই ঈদে।

নতুন মিউজিক ভিডিও "আয় সজনী" মুক্তি পাচ্ছে এই ঈদে।

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ আরও উজ্জ্বল করতে হাজির হচ্ছে নতুন ড্যান্স মিউজিক ভিডিও ‘আয় সজনী’। অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) নির্মিত এই ভিডিওতে সামজ ভাইয়ের প্রাণবন্ত কণ্ঠের সাথে মিলিত হয়েছে সময়ের জনপ্রিয় সুর ও র‌্যাপ।

ভিডিওতে অভিনয় করেছেন প্রাঙ্ক কিং অভিনেতা শান্ত এবং আলোচিত মডেল অবন্তিকা রহমান। সেখানে চমকপ্রদ নাচ, গ্ল্যামার ও মনোমুগ্ধকর সেটে ছবিটি ফুটিয়ে তোলা হয়েছে।

এর কোরিওগ্রাফি করেছেন রোহান বিল্লাল এবং ডিওপি হিসেবে কাজ করেছেন ইয়াসিন বিন আরিয়ান। বিশেষ আকর্ষণ যোগ করেছেন সময়ের জনপ্রিয় র‌্যাপার মি. রিজান।

সামজ ভাই জানান, ‘আধুনিক সংগীত, র‌্যাপ, আকর্ষণীয় কোরিওগ্রাফি এবং চমৎকার চিত্রায়ণের সমন্বয়ে গানটি তৈরি করা হয়েছে। ঈদ উদযাপনের সঙ্গে এটি দর্শক-শ্রোতাদের মধ্যে নতুন আমেজ ছড়িয়ে দেবে।’

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, গানটির ভিডিও ঈদের আগের দিন (চাঁদ রাতে) প্রকাশ করা হবে তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে দেশি ও আর্ন্তজাতিক সব মিউজিক প্ল্যাটফর্মে।