বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাঁ মাঠে ১৯৯তম ঈদের জামাতের সর্বোচ্চ নিরাপত্তা ও ব্যাপক প্রস্তুতি সম্পন্ন।

কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাঁ মাঠে ১৯৯তম ঈদের জামাতের সর্বোচ্চ নিরাপত্তা ও ব্যাপক প্রস্তুতি সম্পন্ন।

কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাঁ মাঠে ১৯৯তম ঈদের জামাতের সর্বোচ্চ নিরাপত্তা ও ব্যাপক প্রস্তুতি সম্পন্ন।

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান-এ দেশের সর্ববৃহৎ বড় ঈদ জামাত  অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে সম্পন্ন হয়েছে সব ধরনের প্রস্তুতি। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবছরের মতো এবারও এখানে লাখো মুসল্লির সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে।

ঈদগাঁ ময়দানকে আকর্ষণীয় ও উপযোগী করে তুলতে ইতোমধ্যে ধোয়ামোছা,রং করা এবং প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ হয়েছে। ১৯৯তম বৃহৎ এই ঈদ জামাতে মুসল্লিরা যেন নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারেন,সে জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

মুসল্লিদের যাতায়াত সহজ করতে রেলওয়ের পক্ষ থেকে ময়মনসিংহ ও ভৈরব থেকে দুটি বিশেষ ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে।

জামাতকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা এবং পুলিশ সুপার ড.এস এম,ফরহাদ হোসেন জানান, মুসল্লিদের নিরাপত্তায় চার স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। পুলিশ ছাড়াও র‍্যাব,এপিবিএন এবং পাঁচ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি সিসিটিভি ক্যামেরা,আর্চওয়ে,মেটাল ডিটেক্টর এবং ড্রোনের মাধ্যমে পুরো এলাকা নজরদারিতে রাখা হবে।

কিশোরগঞ্জ সদর আসনের স্হানীয় সংসদ সদস্য মোঃ মাজহারুল ইসলাম বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসল্লিদের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, এবার প্রায় ৬ লাখ মুসল্লির সমাগমের প্রস্তুতি রাখা হয়েছে। সকাল ১০টায় ঈদের জামাত শুরু হবে এবং ইমামতি করবেন হযরত মাওলানা,মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ।