শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এবার মেহেদি রংয়ের রঙিন হলে না দেব- রুক্সিনী জুটি।

এবার মেহেদি রংয়ের রঙিন হলে না দেব- রুক্সিনী জুটি।

এবার মেহেদি রংয়ের রঙিন হলে না দেব- রুক্সিনী জুটি।


জুটি ওপার বাংলার অভিনেতা দেব এবং অভিনেত্রী রুক্মিণী মৈত্রর সম্পর্ক বরাবরই আলোচনায়। এক দশকেরও বেশি সময় ধরে তাদের ঘনিষ্ঠতা টলিপাড়ায় একরকম ‘ওপেন সিক্রেট’। তবে এবার সেই সম্পর্ক যেন নতুন মোড় নিচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেবের শেয়ার করা কিছু ছবি ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা।

ছবিতে দেখা যাচ্ছে, মেহেদি উৎসবে মেতে উঠেছেন এই তারকা জুটি। শুধু তাই নয়, দেবের হাতে স্পষ্ট করে লেখা রুক্মিণীর নাম—যা আরো বাড়িয়ে দিয়েছে বিয়ের গুঞ্জন।
মুহূর্তগুলোতে ধরা পড়েছে তাদের মিষ্টি রসায়ন। চোখের ভাষা, খুনসুটি আর স্বতঃস্ফূর্ত হাসিতে ভরপুর সেই ফ্রেমগুলো যেন বলছে অনেক না বলা কথা।

স্বাভাবিকভাবেই অনুরাগীদের মনে প্রশ্ন—তবে কি সত্যিই বিয়ের পথে হাঁটছেন তারা? কেউ কেউ তো ইতোমধ্যেই আগাম শুভেচ্ছা জানাতেও শুরু করেছেন।
এর আগে রুক্মিণী মজা করে জানিয়েছিলেন, দেব যখন প্রথম তার বাবার সঙ্গে দেখা করতে যান, তখন নিজেকে ‘ইঞ্জিনিয়ার’ হিসেবে পরিচয় দিয়েছিলেন, আর অভিনয় ও রাজনীতিকে বলেছিলেন ‘একটু-আধটু কাজ’!

সব মিলিয়ে, মেহেদির এই রঙ কি সত্যিই বিয়ের ইঙ্গিত নাকি শুধুই কোনো শুটিংয়ের অংশ? সেটাই এখন দেখার অপেক্ষা।