শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইরানের নাতাঞ্জ পরমাণু কেন্দ্র ফের হামলা

ইরানের নাতাঞ্জ পরমাণু কেন্দ্র ফের হামলা

ইরানের নাতাঞ্জ পরমাণু কেন্দ্র ফের হামলা

ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নাতাঞ্জে আবারও হামলার ঘটনা ঘটেছে। তেহরান বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো এই হামলায় নাতাঞ্জের শাহিদ আহমাদি রোশন সমৃদ্ধকরণ স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

ইরানের পরমাণু শক্তি সংস্থা অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশন অব ইরান জানিয়েছে, নাতাঞ্জে থাকা শাহিদ আহমাদি রোশন সমৃদ্ধকরণ স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ‘অপরাধমূলক হামলা’ চালিয়েছে।

সংস্থাটি বলেছে, শনিবারের এই হামলা আন্তর্জাতিক আইন এবং বিভিন্ন আন্তর্জাতিক অঙ্গীকারের লঙ্ঘন। এর মধ্যে রয়েছে নিউক্লিয়ার নন-প্রোলিফারেশন ট্রিটি এবং অন্যান্য পারমাণবিক নিরাপত্তা বিধি।

তেহরান থেকে প্রায় ২২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত এই পারমাণবিক স্থাপনাটি যুদ্ধের প্রথম সপ্তাহেও হামলার শিকার হয়েছিল। তখন স্যাটেলাইট ছবিতে কয়েকটি ভবনের ক্ষতির চিহ্ন দেখা গিয়েছিল।

এর আগে ২০২৫ সালের জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের যুদ্ধে নাতাঞ্জে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়। পরে যুক্তরাষ্ট্রও ওই স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালায়।
তিন সপ্তাহ ধরে চলা এই যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। শনিবার ভোরে ইসরায়েল জানিয়েছে, ইরান তাদের দিকে আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

অন্যদিকে সৌদি আরব জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলে—যেখানে বড় বড় তেল স্থাপনা রয়েছে—মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ২০টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।