শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঈদের দিনেই মালয়েশিয়ার উদ্দেশ্য ঢাকা ছেড়েছেন শাকিব খান।

ঈদের দিনেই মালয়েশিয়ার উদ্দেশ্য ঢাকা ছেড়েছেন শাকিব খান।

ঈদের দিনেই মালয়েশিয়ার উদ্দেশ্য ঢাকা ছেড়েছেন শাকিব খান।

ঢালিউড কিং শাকিব খান শনিবার (২১ মার্চ) সন্ধ্যায় মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন। জানা যায় রকস্টার নামের নতুন একটি সিনেমার শুটিং করতেই তিনি বিদেশে পাড়ি জমিয়েছেন। তবে ঈদের উৎসবের এই সময়ে তার এমন আকস্মিক বিদেশযাত্রা ভক্তদের মাঝে বেশ নেতিবাচক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

অন্যদিকে এবারের ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের সিনেমা প্রিন্স নিয়ে দেশজুড়ে নানা জটিলতা শুরু হয়েছে। সার্ভার সমস্যার কারণে অনেক হলে সিনেমাটি না চলায় বিক্ষুব্ধ দর্শকরা ভাঙচুর চালিয়েছেন। এর পাশাপাশি সিনেমাটি নিয়ে দর্শকদের কাছ থেকে ক্রমাগত খারাপ রিভিউ বা নেতিবাচক প্রতিক্রিয়াও আসতে শুরু করেছে।

ঈদের ছবির এমন সংকটময় মুহূর্তে প্রচার প্রচারণার কাজ পুরোপুরি বাদ দিয়ে সুপারস্টারের এই বিদেশযাত্রা ভক্তরা মোটেও ভালোভাবে নিচ্ছেন না। হঠাৎ কেন তিনি সিনেমার প্রচারণায় অংশ না নিয়ে বিদেশে উড়াল দিলেন তা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠছে। অনেকে খোঁচা দিয়ে বলছেন হয়তো শাকিব খান আগেই বুঝে গেছেন যে প্রিন্স সিনেমাটি বক্স অফিসে ভালো চলবে না এবং ব্যর্থতার দায় এড়াতেই তিনি তড়িঘড়ি করে নতুন সিনেমার কাজ শুরু করে দিয়েছেন। তবে তার এই আকস্মিক গমনের আসল কারণ এখনো পরিষ্কারভাবে জানা যায়নি।