শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাহিয়া মাহি কেন মরে যাবার স্ট্যাটাস দিলেন ফেউসবুকে।

মাহিয়া মাহি কেন মরে যাবার স্ট্যাটাস দিলেন ফেউসবুকে।

মাহিয়া মাহি কেন মরে যাবার স্ট্যাটাস দিলেন ফেউসবুকে।


হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ভক্তদের উদ্বেগে ফেলেছেন ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহি। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি লিখেছেন, যেকোনো সময় মৃত্যু হতে পারে, এমন ভাবনাই ঘুরছে তার মনে।

এক সময়ের শীর্ষ নায়িকা মাহিয়া মাহি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখান থেকেই নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জীবনের অনিশ্চয়তা নিয়ে শঙ্কার কথা জানান তিনি।

পোস্টে মাহি লেখেন, ‘আমার শুধু মনে হচ্ছে আমি যেকোনো সময় মরে যেতে পারি।’ এমন মন্তব্যে ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

তবে পরবর্তী অংশে তিনি নিজের এই অনুভূতির কারণও ব্যাখ্যা করেন। ধারণা করা হচ্ছে, চোখের সামনে কোনো আকস্মিক মৃত্যু প্রত্যক্ষ করার পরই তিনি মানসিকভাবে বিচলিত হয়ে পড়েছেন।

মাহি আরও লেখেন, ‘আমার সামনে এই মুহূর্তে যে হাঁটাহাঁটি করছে সেও একটু পরে মরে যেতে পারে। এত কাছ থেকে কারও মৃত্যু এর আগে কখনো দেখিনি, দম বন্ধ লাগতেছে।’

যদিও তিনি নির্দিষ্ট করে কার মৃত্যু দেখেছেন বা কী ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। তবে তার এই পোস্টে জীবনের অনিশ্চয়তা এবং মৃত্যুচিন্তার বিষয়টি স্পষ্টভাবে ফুটে উঠেছে।

ভক্তদের অনেকেই তার এই পোস্টে উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ফিরে আসার কামনা জানিয়েছেন।