বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাফির সাথে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তমা মির্জা।

রাফির সাথে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তমা মির্জা।

রাফির সাথে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তমা মির্জা।

ঢালিউডের জনপ্রিয় নায়িকা তমা মির্জা। পরিচালক রায়হান রাফীর সঙ্গে প্রেম করছেন তিনি এটা ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট ছিল গত কয়েক বছর। পারিবারিক আয়োজন থেকে বিদেশ ভ্রমণ, সব জায়গায়ই দুজনকে হাত ধরাধরি করে চলতে দেখা গিয়েছিল।

আজকাল শোনা যাচ্ছে, তাদের সম্পর্ক ভেঙে গেছে। তবে এসব নিয়ে কখনোই নায়িকা ও পরিচালক কেউই প্রকাশ্যে স্পষ্ট করে কিছু বলেননি।

দীর্ঘদিন ধরে জল্পনা চলে আসা সেই বিষয় নিয়ে সম্প্রতি এক অনুষ্ঠানে মুখ খুলেছেন তমা। সেখানে তাকে সরাসরি প্রশ্ন করা হয়, ‘রায়হান রাফীর সাথে এখনো তোমার সম্পর্ক আছে কি?’ এমন প্রশ্নে কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন তমা। এক পর্যায়ে তিনি সরাসরি জানিয়ে দেন, ‌‘আচ্ছা… না।’

বন্ধুত্বের ভবিষ্যৎ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আছে, বাট আগের মতো ওভাবে এখন আর কথা হয় না।’

এই মন্তব্য থেকে স্পষ্ট, তমা ও রায়হান রাফীর সম্পর্কের উষ্ণতায় এখন ভাটা এসেছে। তবে বন্ধুত্ব এখনও বজায় আছে।

তমা মির্জার সরাসরি মন্তব্যে ভক্তরা কিছুটা অবাক হলেও বিষয়টি স্পষ্ট করে দিয়েছে যে দীর্ঘদিনের সম্পর্কের রূপ এখন পরিবর্তিত।