শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নাগরিকদের ইসরায়েল ছাড়ার নির্দেশ চীনের

নাগরিকদের ইসরায়েল ছাড়ার নির্দেশ চীনের

নাগরিকদের ইসরায়েল ছাড়ার নির্দেশ চীনের


মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ইসরায়েলে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের অনতিবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে চীন। বেইজিংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে এবং যেকোনো সময় বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। কোনো ধরনের ঝুঁকি না নিয়ে যত দ্রুত সম্ভব স্থলপথে অথবা আকাশপথে চীনে ফিরে যাওয়ার জন্য দূতাবাস থেকে কড়া বার্তা দেওয়া হয়েছে।


চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, ইসরায়েলে অবস্থিত চীনা দূতাবাস পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে একটি বিশেষ উদ্ধার অভিযান পরিচালনা করছে। নাগরিকদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে মিসর সীমান্তবর্তী ‘তাবা ক্রসিং’ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। দূতাবাসের ভাষ্য অনুযায়ী, ইসরায়েলের ওপর ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পরিধি, সংখ্যা এবং তীব্রতা বহুগুণ বেড়েছে। অনেকেই সময়মতো বোমা আশ্রয়কেন্দ্রে পৌঁছাতে না পারায় হতাহতের সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে।


চীনা দূতাবাস তাদের নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা জারি করে বলেছে, যারা এখনও দেশ ছাড়তে পারেননি, তারা যেন বিমানবন্দর, সমুদ্রবন্দর, বিদ্যুৎকেন্দ্র, তেল শোধনাগারসহ সকল গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং সংবেদনশীল সামরিক স্থাপনা থেকে দূরে থাকেন। কারণ, এই স্থাপনাগুলো এখন তেহরান ও হিজবুল্লাহর প্রধান লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত হয়েছে।