শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

উত্তরাঞ্চলকে এগিয়ে নিতে সরকার বদ্ধপরিকর: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব

উত্তরাঞ্চলকে এগিয়ে নিতে সরকার বদ্ধপরিকর: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব

উত্তরাঞ্চলকে এগিয়ে নিতে সরকার বদ্ধপরিকর: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, বিগত সময়ে উত্তরাঞ্চল উন্নয়নের ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার হয়েছে। বর্তমান সরকার এই অবহেলিত জনপদকে এগিয়ে নিতে বদ্ধপরিকর। বিশেষ করে লালমনিরহাট ও কুড়িগ্রামের ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে এখানে ভারী ও ক্ষুদ্র শিল্পের প্রসারে সরকার কাজ করছে।

মঙ্গলবার দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।

ত্রাণমন্ত্রী আরও বলেন, উত্তরাঞ্চলের উন্নয়নে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকারখানা প্রতিষ্ঠার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় সভায় আলোচনা হয়েছে। সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, উদ্যোক্তা ও স্থানীয় সুশীল সমাজের মতামত নেওয়া হয়েছে। আগামী বাজেটে অনগ্রসর জেলাগুলোর উন্নয়নে যেসব কর্মসূচি নেওয়া যায় তা নিয়েও কথা হয়েছে। বাজেটে বৈষম্য দূর করতেই এ পদক্ষেপ।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ভঙ্গুর অর্থনীতিকে ঘুরে দাঁড় করাতে নানান পদক্ষেপ নিতে সারা দেশের মতো উত্তরাঞ্চলকে কাজে লাগাতে চেষ্টা চলছে। উত্তরাঞ্চলে কৃষিজাত পণ্যের শিল্পকারখানা স্থাপন, নদীর বালুকে কাজে লাগিয়ে কাচ শিল্পের বিকাশ ও গবাদি পশুর দুধজাত শিল্প গড়ে তোলা যেতে পারে। এসব কারখানা প্রতিষ্ঠার মাধ্যমে বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির মধ্য দিয়ে বেকারত্ব দূর করে উত্তরাঞ্চলের অর্থনীতিকে চাঙ্গা করা হবে।

মতবিনিময় সভায় উত্তরাঞ্চলের শিল্প বিকাশের পথে বিদ্যমান বাধা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় লালমনিরহাট- ১ আসনের সংসদ সদস্য হাসান রাজিব প্রধান ও লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল, লালমনিরহাট জেলা প্রশাসক এইচএম রকিব হায়দার উপস্থিত ছিলেন।