শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আলোচনার প্রস্তাবের মধ্যেই মধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আলোচনার প্রস্তাবের মধ্যেই মধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আলোচনার প্রস্তাবের মধ্যেই মধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে সামরিক তৎপরতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভাব্য আগ্রাসন সাময়িকভাবে স্থগিত করলেও মধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন—এমনটাই জানিয়েছে রয়টার্স।খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর এলিট ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের হাজারো সেনা সদস্যকে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হতে পারে। 

বিষয়টি সম্পর্কে জানে এমন দুটি সূত্র জানায়, সেনারা বর্তমানে নর্থ ক্যারোলিনার ফোর্ট ব্র্যাগে অবস্থান করছে। তবে তারা ঠিক কোথায় এবং কবে পৌঁছাবে, সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এ বিষয়ে মন্তব্য না করে হোয়াইট হাউসের দিকে প্রশ্ন পাঠিয়েছে, যদিও সেখান থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।একটি সূত্র জানিয়েছে, আপাতত ইরানে সরাসরি সেনা পাঠানোর সিদ্ধান্ত হয়নি। তবে সম্ভাব্য ভবিষ্যৎ অভিযানের প্রস্তুতি হিসেবে এই মোতায়েন পরিকল্পনা করা হচ্ছে।

এর আগে গত সপ্তাহে ইউএসএস বক্সার যুদ্ধজাহাজে করে হাজারো মেরিন ও নৌসেনা সদস্য মোতায়েন করা হয়েছে। এর সঙ্গে একটি মেরিন এক্সপেডিশনারি ইউনিট ও সহায়ক যুদ্ধজাহাজও রয়েছে।

এই নতুন সেনা পাঠানোর পরিকল্পনা এসেছে ঠিক একদিন পর, যখন ট্রাম্প ইরানের জ্বালানি স্থাপনায় সম্ভাব্য হামলা পাঁচ দিনের জন্য স্থগিতের ঘোষণা দেন। তিনি জানান, ইরানের সঙ্গে ‘গঠনমূলক আলোচনা’ চলছে। 

তবে ট্রাম্পের এই দাবিকে অস্বীকার করেছে ইরান, তারা বলেছে—এ ধরনের কোনো আলোচনা হয়নি।