শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানিয়ারচরে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত ও আলোচনা সভা অনুষ্ঠিত

নানিয়ারচরে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত ও আলোচনা সভা অনুষ্ঠিত

নানিয়ারচরে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত ও আলোচনা সভা অনুষ্ঠিত

​মোঃ কামরল ইসলাম, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি :-
​রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ 'গণহত্যা দিবস ২০২৬' পালিত হয়েছে। দিনটি উপলক্ষে বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।​নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মঞ্জুরুল মোর্শেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ১৯৭১ সালের ২৫শে মার্চের কালরাত্রিতে নিহত সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি জনাব মোঃ নুরুজ্জামান। এছাড়াও সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
​সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ২৫শে মার্চের গণহত্যা বাঙালি জাতির ইতিহাসের এক বেদনাবিধুর ও কলঙ্কময় অধ্যায়। পাকিস্তানি হানাদার বাহিনী অত্যন্ত পরিকল্পিতভাবে এদেশের নিরীহ মানুষের ওপর ঝাঁপিয়ে পড়েছিল। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে এই ইতিহাসের সঠিক শিক্ষা নিয়ে দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হতে হবে।​অন্যান্য বক্তারা তাঁদের বক্তব্যে সেই ভয়াবহ দিনগুলোর স্মৃতিচারণ করেন এবং শহীদের আত্মত্যাগকে চিরস্মরণীয় করে রাখার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।