বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিদায় নিলেন মাগুরার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান বিশেষ কল্যাণ সভায় আবেগঘন পরিবেশ

বিদায় নিলেন মাগুরার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান বিশেষ কল্যাণ সভায় আবেগঘন পরিবেশ

বিদায় নিলেন মাগুরার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান বিশেষ কল্যাণ সভায় আবেগঘন পরিবেশ

মাগুরা জেলায় কর্মরত পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের বদলি উপলক্ষে এক আবেগঘন বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) রাত ১০টা ৩০ মিনিটে মাগুরা জেলা পুলিশ লাইন্স ড্রিলসেডে এ সভার আয়োজন করা হয়।


অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা বিদায়ী পুলিশ সুপারের কর্মজীবনের নানা স্মৃতি তুলে ধরে বক্তব্য দেন। বক্তারা তাঁর পেশাদারিত্ব, সততা, দক্ষ নেতৃত্ব এবং মানবিক গুণাবলীর ভূয়সী প্রশংসা করেন। আবেগঘন পরিবেশে অনেকেই অশ্রুসিক্ত নয়নে তাঁর সঙ্গে কাটানো সময়ের স্মৃতিচারণ করেন।


বক্তারা বলেন, মোঃ হাবিবুর রহমান একজন সৎ, মেধাবী ও সাহসী কর্মকর্তা হিসেবে অত্যন্ত সুনামের সঙ্গে মাগুরা জেলার দায়িত্ব পালন করেছেন। তাঁর জনবান্ধব ও মানবিক কর্মকাণ্ড জেলার পুলিশ সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষের মনেও গভীর ছাপ ফেলেছে। তিনি মাগুরাবাসীর হৃদয়ে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবেন।


সমাপনী বক্তব্যে বিদায়ী পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান বলেন,
“মাগুরা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য গর্বের বিষয়। আমি সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করেছি। দায়িত্ব পালনের পথে যদি কোনো ভুল-ত্রুটি হয়ে থাকে, সেজন্য আমি সকলের কাছে ক্ষমাপ্রার্থী।


তিনি জেলার সর্বস্তরের জনগণ ও সহকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের সুখ, শান্তি ও নিরাপত্তা কামনা করেন।
অনুষ্ঠানের শেষে মাগুরা জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শাহ্ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ মিরাজুল ইসলাম, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দীপংকর ঘোষ, সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল) নিশাত আল নাহিয়ানসহ জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও পুলিশ সদস্যবৃন্দ।