মহান স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গাজীপুর জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন।
মো: শাহ আলম গাজীপুর।
বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহিদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে গাজীপুর জেলা পুলিশ ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬’ পালন করেছে।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে বৃহস্পতিবার (২৬শে মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে গাজীপুর মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে গাজীপুর জেলা পুলিশের পক্ষ থেকে মোঃ শরিফ উদ্দীন, পুলিশ সুপার গাজীপুর পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় জনাব মোঃ আবু খায়ের, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব লিপি রানী সিনহা, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, গাজীপুরসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
