শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নতুন করে বিয়ের কথা ভাবছেন মালাইকা।

নতুন করে বিয়ের কথা ভাবছেন মালাইকা।

নতুন করে বিয়ের কথা ভাবছেন মালাইকা।

বলিউড অভিনেত্রী মলাইকা অরোরার ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনার বিষয়। অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের দুবছর পার হয়ে গেলেও মালাইকা এখনো একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কের গুঞ্জনের কেন্দ্রবিন্দুতে রয়েছেন। সম্প্রতি হিরে ব্যবসায়ী হর্ষ মেটার সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। পাশাপাশি ‘স্প্লিটসভিলা’ খ্যাত সৌরভ বেদীর সঙ্গেও নাম জড়িয়েছে তার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকা স্পষ্ট করেছেন, এই সব গুঞ্জন তার কাছে রসিকতা হিসেবেই আসে। তিনি বলেন, “এখন আমি এগুলো রসিকতা হিসেবেই গ্রহণ করি।” এমনকি এসব নিয়ে তার ছেলে আরহান খানের সঙ্গে বসে হাসাহাসি করতে দেখা যায় তাকে।

মলাইকা আরও জানিয়েছেন, তিনি একাকী মা হলেও তার জীবনে যা কিছু ঘটছে, সব নিয়েই খুশি। বিয়ের জন্য সক্রিয়ভাবে কেউ খুঁজছেন কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এগুলো পরিকল্পনা করে হয় না। যদি কিছু হওয়ার থাকে, এমনিই হবে। এখন আমি খুব সুখী। আমার জীবনে যা যা হচ্ছে, সব নিয়ে আমি খুশি। সঙ্গী থাকা সত্যিই অসাধারণ, কিন্তু আমি খুব সক্রিয়ভাবে কাউকে খুঁজছি না। ‘আমার এখনই কাউকে চাই-ই চাই’, এমন অনুভূতি নেই আমার। বরং আমি নিজেকে নিজেই তৈরি করেছি। সেটা নিয়ে আমি গর্বিত। আমাকে পরিপূর্ণ করার জন্য আমার কোনো পুরুষের দরকার নেই।”