শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মোস্তাফিজের কাছ থেকে শিখতে আগ্রহী হারিস রউফ

মোস্তাফিজের কাছ থেকে শিখতে আগ্রহী হারিস রউফ

মোস্তাফিজের কাছ থেকে শিখতে আগ্রহী হারিস রউফ

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স এবারের মৌসুমে দুর্দান্ত সূচনা করেছে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে তারা নবাগত হায়দরাবাদ কিংসম্যানসকে ৬৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে।

 


দলে বড় জয়ে বল হাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪ ওভারে মাত্র ১৯ রান খরচ করে ১ উইকেট শিকার করেছেন তিনি। টাইগার পেসারের এই পারফরম্যান্সের প্রশংসা করেছেন পাকিস্তানের ফাস্ট বোলার হারিস রউফ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রউফ বলেন, ‘মোস্তাফিজ বিশ্বের নানা প্রান্তে টি-টোয়েন্টি লিগে খেলেছেন। বাংলাদেশের হয়ে তিনি অনেক ভালো পারফরম্যান্স দেখিয়েছেন এবং আমাদের বোলিং ইউনিটকে শক্তিশালী করেছেন।’

 

তিনি আরও জানান, ‘আমার চেষ্টা থাকবে মোস্তাফিজের কাছ থেকে নতুন কৌশল শিখে তা মাঠে কাজে লাগানোর। উনি অনেক অভিজ্ঞ বোলার।’

রউফ দলের বোলিং ইউনিটের ব্যাপারেও বলেন, ‘আমাদের বোলিং লাইনআপ এমন যে, আন্তর্জাতিক ক্রিকেটেও এরকম শক্তিশালী কম্বিনেশন কম দেখা যায়। আমাদের দলে টি-টোয়েন্টির সেরা বোলাররা আছেন—পেসার ও স্পিনার দুটোই। বেঞ্চেও ভালো বোলার রয়েছে।’

এদিন আরেক টাইগার ক্রিকেটার পারভেজ হোসেন ইমন লাহোরের জার্সিতে পিএসএলে অভিষেক করেছেন। তবে ব্যাট হাতে তিনি আশানুরূপ পারফর্ম করতে পারেননি, ১৩ বলে ১ ছক্কায় ১৪ রান করে সাজঘরে ফেরেন তিনি।