বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় সামাজিক আধিপত্য বিস্তারের দ্বন্দে নারীকে কুপিয়ে আহত

মাগুরায় সামাজিক আধিপত্য বিস্তারের দ্বন্দে নারীকে কুপিয়ে আহত

মাগুরায় সামাজিক আধিপত্য বিস্তারের দ্বন্দে নারীকে কুপিয়ে আহত

মাগুরায় সামাজিক আধিপত্য বিস্তারের দ্বন্দে নারীকে কুপিয়ে আহত
মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা প্রতিনিধি

মাগুরা শ্রীপুর উপজেলা গয়েশপুর ইউনিযন চাকদা গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে চন্দনা বেগম ( ৪০) নামে এক নারীকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন।

শনিবার রাত আটার দিকে গয়েশপুর এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, চাকদা নতুন পাড়া গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সামাজিক মাতব্বর  হামিদুল শেখ ও একই গ্রামে রূপ চাদ আলীর মধ্যে দীর্ঘ দিন ধরে সামাজিক বিরোধ চলে আসছিল।

এই বিরোধের জের ধরে সন্ধ্যায় হামিদুল শেখের লোকজন রূপচাঁদ আলীর স্ত্রী চন্দনা বেগমকে একা পেয়ে তাকে দেশীয় অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থনে মারধর করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে। গুরুতর আহত আবস্থায় চন্দনা বেগমকে উদ্ধোর করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্রীপুর থানা অফিসার ইনচার্জ ওসি মোহম্মদ শাহিন মিয়া বলেন, গয়েশপুর গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়ের পক্ষের লোকজন আহত হয়েছে। তবে এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।  বর্তমানে পরিস্থিত নিয়ন্ত্রণে ঘটনাস্তলে পুলিশ মোতায়েন রয়েছে।