কিশোরগঞ্জ জেলা জাতীয় সাংবাদিক সংস্হার নবগঠিত কমিটির অভিষেক,বর্ণাঢ্য সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত।
মোঃ-মাহ্ফুজুল হক খান (জিকু) কিশোরগঞ্জ প্রতিনিধি।
গতকাল ২৭ শে মার্চ রোজ (শুক্রবার) সন্ধ্যায় কিশোরগঞ্জ আখড়াবাজার ব্রিজ সংলগ্ন বিজয় চত্বরে অনুষ্ঠিত হলো জাতীয় সাংবাদিক সংস্হা কিশোরগঞ্জ জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি পর্ব,সংবর্ধনা,আলোচনা সভা ও মনোজ্ঞ সংস্কৃতিক সন্ধ্যা। সাংবাদিকদের পেশাগত দ্বায়িত্বের উন্নয়ন গণমাধ্যমের স্বাধীনতা এবং পারস্পারিক ঐক্য জোরদারের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানকে কেন্দ্র করে জেলার সাংবাদিক সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মী,শিক্ষার্থীদয় ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে পুরো এলাকা জুরে সৃষ্টি হয় উৎসব মুখর পরিবেশ। অনুষ্ঠানের প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন,জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা শাখার সম্মানিত উপদেষ্টা ও আলমগীর হোসেন সিটির ব্যবস্থাপনা পরিচালক মো,শফিকুল আলম শিপলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপি"র সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আশফাক, জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক ও সাবেক করিমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিপি সাইফুল ইসলাম (সুমন),কিশোরগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ (সুমন), উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মো,দেলোয়ার হোসেন, সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো,শহিদুল ইসলাম পলাশ। এ সময় আরো উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ও সংগঠনের সম্মানিত উপদেষ্টা,বিশিষ্ট সাংবাদিক শেখ মাসুদ ইকবাল,বড়বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি'র সাবেক অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মো,দেলোয়ার হোসেন দিলু,জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোস্তাক আহাম্মেদ শাহিন, কিশোরগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বিডি চ্যানেল টুয়েন্টিফোরের ব্যবস্থাপনা পরিচাল শেখ আহাম্মেদ ফরিদ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সাংবাদিকতার চ্যালেঞ্জ ও গুরুত্বপূর্ণতা--
আলোচনা সভায় বক্তারা বলেন গণতান্ত্রিক সমাজে স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার ভূমিকা অপরিসীম। তথ্যপ্রযুক্তি বিস্তারের ফলে সংবাদ পরিবেশনের গতি বাড়লেও ভুয়া তথ্য গুজব ও অপপ্রচারের ঝুঁকি বেড়েছে। তাই তথ্য যাচাই-বাচাঁই পেশাগত নৈতিকতা এবং দায়িত্বশীল সংবাদ পরিবেশনের জোর দেওয়ার আহ্বান জানানো হয়, পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের প্রতি ও গুরুত্ব আরোপ করা হয়। বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা,আইনি সহায়তা ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা ও তুলে ধরেন। পাশাপাশি তরুণ সাংবাদিকদের জন্য নিয়মিত প্রশিক্ষণ কর্মশালা, ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম চালু করার উপর গুরুত্ব আরোপ করেন। স্থানীয় পর্যায়ে সাংবাদিকদের ঐক্য ও সহযোগিতা বৃদ্ধিতে সমন্বিত প্ল্যাটফর্ম শক্তিশালী করার আহ্বান জানান।
বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজনে প্রানবন্ত সমাপ্তি-
আলোচনা শেষে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য সংস্কৃতি অনুষ্ঠান। ঢাকা থেকে আগত জাতীয় শিল্পী ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় দেশাত্মবোধক আধুনিক ও হিন্দি গান দর্শকদের মুগ্ধ করে তোলেন। অনুষ্ঠান সমাপ্তির প্রাক্কালে লটারির মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।