রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নওগাঁর বদলগাছিতে মাটির নিচে মিলল ৩২৫ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি

নওগাঁর বদলগাছিতে মাটির নিচে মিলল ৩২৫ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি

নওগাঁর বদলগাছিতে মাটির নিচে মিলল ৩২৫ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি


নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি
নওগাঁর বদলগাছি উপজেলার আধাইপুর ইউনিয়নের দেউলিয়া গ্রামে মাটির নিচ থেকে পুরাতন ও জংধরা থ্রি নট থ্রি রাইফেলের ৩২৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৯ মার্চ ২০২৬) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দেউলিয়া গ্রামের কৃষক জয়দুল (৪২), পিতা মৃত হানিফ, নিজের জমিতে পটলের আবাদ শুরু করেন। খুঁটি স্থাপনের জন্য প্রায় এক ফুট গভীর গর্ত খোঁড়ার সময় মাটির নিচে শক্ত কিছু অনুভব করেন। পরে আরও খুঁড়ে তিনি গুলিগুলো দেখতে পান।
এ ঘটনায় তিনি তাৎক্ষণিকভাবে বদলগাছি থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাটি খুঁড়ে ৩২৫ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি জব্দ করে।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত গুলিগুলো ২০ থেকে ২৫ বছর বা তারও বেশি সময় আগে মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল। তবে কীভাবে এবং কারা এগুলো সেখানে রেখেছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে, ঘটনার পর এলাকায় কোনো ধরনের অস্থিরতা নেই এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।