সোমবার, আগস্ট ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের অভিজ্ঞতা শেয়ার করলেন বিদ্যা বালান।

পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের অভিজ্ঞতা শেয়ার করলেন বিদ্যা বালান।

পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের অভিজ্ঞতা শেয়ার করলেন বিদ্যা বালান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিদ্যা জানান, ক্যারিয়ারের শুরুর দিকে একটি সিনেমার শুটিংয়ে ঘনিষ্ঠ দৃশ্যের আগে এক সহ-অভিনেতার কারণে তিনি বেশ অস্বস্তিতে পড়েছিলেন। তার ভাষায়, ওই অভিনেতা দৃশ্যের আগে চাইনিজ খাবার খেয়ে সেটে আসেন। ফলে তার মুখে রসুন ও সয়া সসের তীব্র গন্ধ ছিল। এমনকি দাঁতও মাজেননি বলে জানান বিদ্যা।

এই অভিজ্ঞতা স্মরণ করে অভিনেত্রী বলেন, “আমি মনে মনে ভাবছিলাম, ‘আপনার কি বাস্তবে কোনো প্রেমিকা নেই?’ কিন্তু তখন আমি নতুন ছিলাম, তাই কিছু বলার সাহস পাইনি। এমনকি মিন্ট দেওয়ার কথাও বলতে পারিনি।”

তবে শুধু অস্বস্তিকর অভিজ্ঞতাই নয়, ভালো স্মৃতিও রয়েছে তার ঝুলিতে। ‘পরিণীতা’ সিনেমাতে অভিনয়ের সময় সঞ্জয় দত্তর আচরণে মুগ্ধ হয়েছিলেন বিদ্যা। তিনি জানান, ঘনিষ্ঠ দৃশ্যের আগে সঞ্জয় দত্ত নিজেই তার কাছে এসে অস্বস্তির কথা শেয়ার করেন এবং কীভাবে দৃশ্যটি করবেন তা নিয়ে দ্বিধায় ছিলেন।

বিদ্যা বলেন, “স্বয়ং সঞ্জয় দত্ত এসে এসব বলছিলেন-এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার ছিল। আমি সত্যিই অবাক হয়েছিলাম।”

ঘনিষ্ঠ দৃশ্যের আড়ালে এমন নানান অভিজ্ঞতাই অভিনয় জগতের অজানা দিক তুলে ধরে, যা ভক্তদের কাছে নতুনভাবে ধরা দেয়।