মাগুরা জেলা পুলিশ লাইন্সে সাপ্তাহিক মাস্টার প্যারেড ও কল্যাণ সভা অনুষ্ঠিত
মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা প্রতিনিধি:
মাগুরা জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে সাপ্তাহিক মাস্টার প্যারেড ও বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে অনুষ্ঠিত প্যারেডে সালামি গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন মাগুরা জেলার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা। প্যারেড অধিনায়কের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (প্রবেশনার) জাহিদ হাসান। এসময় পুলিশ সুপার প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
পরে পুলিশ লাইন্সের ড্রিল শেডে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার। তিনি উপস্থিত অফিসার ও ফোর্সদের বিভিন্ন সুবিধা-অসুবিধার বিষয় মনোযোগ সহকারে শুনেন এবং তাৎক্ষণিক সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ মিরাজুল ইসলাম, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দীপংকর ঘোষসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জ এবং জেলা পুলিশের অন্যান্য
কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।