বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় জ্বালানি তেলের সংকটে জনজীবন স্থবির

মাগুরায় জ্বালানি তেলের সংকটে জনজীবন স্থবির

মাগুরায় জ্বালানি তেলের সংকটে জনজীবন স্থবির

মাগুরায় জ্বালানি তেলের সংকটে জনজীবন স্থবির

মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা প্রতিনিধি

ঈদের পর থেকেই মাগুরা জেলায় তীব্র জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। জেলার ১৪টি পাম্পের মধ্যে বর্তমানে মাত্র ১-২টিতে সীমিত পরিসরে তেল সরবরাহ চলছে, ফলে সাধারণ মানুষ, কৃষক ও পরিবহন সংশ্লিষ্টরা চরম ভোগান্তিতে পড়েছেন।
পাম্পগুলোতে সকাল থেকেই দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেকেই তেল পাচ্ছেন না। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি খাত—সেচ দিতে না পেরে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। একই সঙ্গে পরিবহন চলাচলেও পড়েছে বড় ধরনের প্রভাব।
পাম্প কর্তৃপক্ষ জানায়, ডিপোতে তেলের সরবরাহ কম থাকায় এই সংকট তৈরি হয়েছে। তবে কিছু পাম্পে সীমিত মজুদ থাকলেও চাহিদার তুলনায় তা অপ্রতুল।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসন অভিযান পরিচালনা করছে। জেলা প্রশাসনের কর্মকর্তা মোঃ সাইদুন নবী জোহা এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাজ্জাত হোসেন পাম্পগুলোতে নজরদারি জোরদার করেছেন।যারা বিশৃঙ্খলা করছে তাদেরকে জরিমানার আওতায় আনা হচ্ছে। 
পাশাপাশি পুলিশ প্রশাসনও তদারকি বাড়িয়েছে, যাতে কেউ অবৈধভাবে তেল মজুদ বা কালোবাজারি করতে না পারে।
দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হলে কৃষি ও পরিবহন খাতে এর প্রভাব আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।