মাগুরায় র্যাবের অভিযানে আটক ১, উদ্ধার ২টি ওয়ান শুটার গান
মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা প্রতিনিধি:
মাগুরার শ্রীপুর গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের অভিযানে উপজেলায় বিশেষ অভিযানে আলম খান (২৬) নামে এক যুবককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় তার কাছ থেকে ২টি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।
আটক আলম খান উপজেলার দাইরপোল এলাকার বাসিন্দা। তার পিতা মৃত হাসমত আলী খান এবং মাতা সলকা বেগম।
জানা যায়, আজ বিকাল প্রায় ৬টার দিকে খামারপাড়া রোকন মোড় এলাকায় মনোজিতের ওয়ার্কশপে অভিযান পরিচালনা করা হয়। এএসপি মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে অবৈধ অস্ত্রসহ তাকে আটক করা হয়।
অভিযান পরিচালনাকারী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয় এবং ঘটনাস্থল থেকে ২টি ওয়ান শুটার গান উদ্ধার করা সম্ভব হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।