রবিবার, আগস্ট ৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পঞ্চগড়ে ডিবি পুলিশের অভিযানে ৩৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

পঞ্চগড়ে ডিবি পুলিশের অভিযানে ৩৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

পঞ্চগড়ে ডিবি পুলিশের অভিযানে ৩৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

পঞ্চগড় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

পুলিশ সুপার, পঞ্চগড় মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে সোমবার (৩০ মার্চ ২০২৬) বিকেলে এ অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি চৌকস দল পঞ্চগড় সদর থানার ব্যারিস্টার বাজার এলাকার হাইওয়ে রাস্তার পাশে সুমনের একটি ইলেকট্রিক দোকানের সামনে ফাঁকা স্থানে অভিযান চালায়। এ সময় বিকাল ৫টা ১০ মিনিটে ৩৮ পিস নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আব্দুর রহমান (২৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

আটক আব্দুর রহমান পঞ্চগড় সদর উপজেলার সোনারবান গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আব্দুল খালেক।

এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।