মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি:
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, মাগুরা ইউনিটের দ্বি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। আজ সকাল ১১টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।
এবারের নির্বাচনে মোট ৭টি পদের বিপরীতে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সহ-সাধারণ সম্পাদক পদে একজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
মাগুরা জেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই নির্বাচনে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তারা শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন পরিচালনা কমিটি প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করেছে।
স্থানীয় রেড ক্রিসেন্ট সদস্যরা আশা প্রকাশ করেছেন, এই নির্বাচনের মাধ্যমে একটি দক্ষ ও শক্তিশালী নেতৃত্ব গড়ে উঠবে, যা ভবিষ্যতে মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করবে