শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চাঁদপুরে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

চাঁদপুরে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

চাঁদপুরে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নে গাছ কাটতে উঠলে অসতর্কতাবস্থায় পড়ে গিয়ে রফিক পাটোয়ারী (৫৫) নামে শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১১ টার দিকে  ইউনিয়নের ছোট সুন্দর ও ইসলামপুর ব্রিজ সংলগ্ন এলাকার বেপারী বাড়ির সেলিমের গাছ কাটার সময় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রফিক উত্তর-পশ্চিম ছোটসুন্দর গ্রামের পাটওয়ারী (হাইড্ডার বাড়ি) বাড়ির মৃত ফরিদ উদ্দিন পাটোয়ারীর ছেলে। তিনি ৪ সন্তানের জনক।
পেশায় দিনমজুর। কৃষি ও মাঝে মাঝে গাছ কাটার কাজ করতেন।

মৃত্যুর বিষয়ে তথ্য নিশ্চিত করেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আল মামুন পাটোয়ারী।

স্থানীয় মুদি ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, রফিক পাটোয়ারী কৃষি কাজ করতেন। মাঝে মাঝে গাছ কাটার কাজ করেন। এদিন তিনি শ্রমিক হিসাবে গাছ কাটতে যান বেপারী বাড়ির সেলিম বেপারী বাড়িতে। গাছ কাটার সময় তিনি হঠাৎ গাছ থেকে পড়ে মারাত্মক আহত হন। এর পরেই তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, বিষয়টি আমি অবগত। পরিবার থেকে কোন অভিযোগ করা হয়নি। মৃত ব্যক্তির স্বজনরা হাসপাতাল থেকে তার মরদেহ বাড়িতে নিয়ে যায়।