শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মার্চের ৩০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৩৬২ কোটি ডলার

মার্চের ৩০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৩৬২ কোটি ডলার

মার্চের ৩০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৩৬২ কোটি ডলার

চলতি মার্চ মাসের প্রথম ৩০ দিনেই প্রবাসী আয় বা রেমিট্যান্সে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। এ সময়ে দেশে এসেছে ৩৬২ কোটি ২০ লাখ মার্কিন ডলার (৩.৬২ বিলিয়ন), যা এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ।

মঙ্গলবার (৩১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত বছরের একই সময়ে দেশে এসেছিল ৩২৭ কোটি ২০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

এর আগে মার্চ মাসে সর্বোচ্চ রেমিট্যান্স ছিল ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার, যা এবার অতিক্রম করেছে। এ হিসাবে চলতি মাসে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১২ কোটি ৭ লাখ ডলার।

এদিকে চলতি অর্থবছরের জুলাই থেকে ৩০ মার্চ পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৬০৭ কোটি ৬০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৯.৮০ শতাংশ বেশি।