বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-এর মাগুরা ইউনিটের দ্বি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এবারের নির্বাচনে মোট ৭টি পদের বিপরীতে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ভাইস চেয়ারম্যান পদে আহমেদ হোসেন নির্বাচিত হয়েছেন। সেক্রেটারি পদে বিজয়ী হয়েছেন মো. মাসুদ হাসান কিজিল।
সদস্য পদে নির্বাচিত হয়েছেন— ১. সোহেল রেজা – ৪৮৯ ভোট (১ম)
২. ফারহানা পারভীন – ৪৩৩ ভোট (২য়)
৩. আলী তারেক – ৪১৬ ভোট (৩য়)
৪. ডা. মাসুদুল হক – ৩৮৭ ভোট (৪র্থ).
৫. শিকদার মনজুরুল আলম – ৩৫৫ ভোট (৫ম)
মাগুরা জেলা অডিটোরিয়াম-এ অনুষ্ঠিত এই নির্বাচনে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তারা শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন পরিচালনায় ছিলেন ইলিয়াছুর রহমান, সহকারী পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন পরিচালনা কমিটি প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করে।
নির্বাচন শেষে বিজয়ীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন সদস্যরা। স্থানীয় রেড ক্রিসেন্ট সদস্যরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে মানবিক কার্যক্রম আরও গতিশীল হবে।
মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি:
