মো: গিয়াস উদ্দিন, উখিয়া।
কক্সবাজারের উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল এক গুরুত্বপূর্ণ অভিভাবক সমাবেশ। আজ সকালে অনুষ্ঠিত এই সমাবেশে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক অভিভাবক। সমাবেশ চলাকালীন বিদ্যালয়ের ১ম ২য় শ্রেণির শিক্ষার্থীদের সকাল ৯.৩০ মি: সিলেবাস বিতরণ কার্যক্রম শুরু হয়। এবং ৩য়,৪র্থ ৫ম শ্রেনীর শিক্ষার্থীদের হাতে এই সিলেবাস তুলে দেওয়া হয়েছে।
সমাবেশে অভিভাবকদের উদ্দেশ্যে অত্যন্ত দিকনির্দেশনামূলক ও আবেগঘন বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব হারুনুর রশীদ। তিনি বলেন—
"আমি আপনাদেরকে আজ এখানে ডেকেছি একটাই অনুরোধ নিয়ে, আপনারা আপনাদের সন্তানদেরকে প্রতিদিন নিয়মিত স্কুলে পাঠাবেন। তাদের প্রতিদিনের পড়ালেখা দৈনন্দিন আদায় করে নিবেন এবং সামান্য অসুখের দোহাই দিয়ে তাদেরকে বিদ্যালয়ে অনুপস্থিত রাখবেন না।"
বর্তমান বৈশ্বিক পরিস্থিতি এবং প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে প্রধান শিক্ষক আরও বলেন, সারা বিশ্বে এখন একটি ক্রাইসিস বা সংকটের মুহূর্ত চলছে। এমন পরিস্থিতিতে হয়তো যেকোনো সময় সরকারি নির্দেশনায় আমাদের আবারও অনলাইন ক্লাসে ফিরে যেতে হতে পারে। তাই প্রতিটি অভিভাবককে অনলাইন ক্লাসের প্রস্তুতির জন্য একটি করে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন সাথে রাখার অনুরোধ জানান তিনি।
বক্তব্যের একপর্যায়ে তিনি কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন এবং অভিভাবকদের উদ্দেশ্যে বলেন—
"অনেক সময় ছাত্র-ছাত্রীরা অনুপস্থিত থাকলে আমি আপনাদের শাসন করে বা কড়া সুরে কথা বলে থাকি। আমার এই কথায় যদি কেউ কোনো ধরনের কষ্ট পেয়ে থাকেন, তবে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ হায়াত-মউত আল্লাহর হাতে, কার কখন সময় শেষ হয়ে যায় আমরা কেউ জানি না।"
এছাড়া প্রধান শিক্ষক সমাবেশে উপস্থিত সকল অভিভাবককে একটি বিশেষ আমন্ত্রণ জানান। আগামী ৯ তারিখ উক্ত স্কুলের একজন অত্যন্ত প্রবীণ ও শ্রদ্ধেয় 'বেবি ম্যাডাম' এর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিনি সকল অভিভাবককে উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিনীত আহ্বান জানান।
উক্ত সমাবেশে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন কক্সবাজার সাংবাদিক সিরাজুল ইসলাম বুলবুল। উখিয়া উপজেলা স্বাস্থসহকারী মহোদয় তিনি উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সার্বিক সুস্থতা নিশ্চিতকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।