মোঃ আমির হোসেন
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি,
নীলফামারীর সৈয়দপুরে সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণে নিরলসভাবে কাজ করে যাওয়া স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “হৃদয়ে সৈয়দপুর”-এর আগামী এক বছরের জন্য নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এই কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দক্ষ, অভিজ্ঞ ও উদ্যমী ব্যক্তিদের মনোনীত করা হয়েছে।
কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন সমাজসেবক এরশাদ হোসেন পাপ্পু, লক্ষনপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম রেজা, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বুলবুল সরকার এবং গাইনি বিশেষজ্ঞ ডা. শামিমা আক্তার সোহাগী।
নতুন কমিটিতে সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন মোঃ জোবায়দুল ইসলাম সাগর এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন নুর মোহাম্মদ রুবেল।
এছাড়াও সহ-সভাপতি হিসেবে রয়েছেন মোঃ রুবেল ও মোঃ আসাদ সোহাগ। যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মোঃ খালিদ হাসান ও রফিকুল ইসলাম মিঠু। সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন শাহরোজ চাঁন রাব্বি এবং সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শিব্বির ইসলাম সাব্বির।
প্রচার সম্পাদক হিসেবে যুক্ত হয়েছেন মোঃ শাহিনুর ইসলাম এবং উপ-প্রচার সম্পাদক হিসেবে মার্জিয়া রেজা রাইদা। দপ্তর সম্পাদক পদে রয়েছেন মিজানুর রহমান মিজান এবং উপ-দপ্তর সম্পাদক হিসেবে মোঃ ইমরান নিজাম।
ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হুমায়রা হক আশা এবং উপ-ক্রীড়া সম্পাদক হিসেবে মোঃ তহিদুল ইসলাম। কোষাধ্যক্ষ পদে রয়েছেন সাথী আক্তার। সমাজসেবা সম্পাদক হিসেবে যুক্ত হয়েছেন আবু তালেব নয়ন, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক হিসেবে মোঃ শরিফ আলম এবং অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ ইয়াসির আল আরাফাত।
কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন নুর হোসেন নিলয়, মোঃ আকাশ ইসলাম ও মোঃ রাজ্জাক ইসলাম।
নবগঠিত কমিটির সদস্যরা মানবসেবা, সামাজিক সচেতনতা বৃদ্ধি, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সৈয়দপুরের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করা হয়েছে, যেন নতুন কমিটি সফলভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে।