শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কবে মুক্তি পাবে রাহুলের শেষ ছবি।

কবে মুক্তি পাবে রাহুলের শেষ ছবি।

কবে মুক্তি পাবে রাহুলের শেষ ছবি।

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের শেষ ছবি ‘আইসিইউ’, এই পরিচয়টাই এখন ছবিটিকে অন্য মাত্রা দিচ্ছে। এই ছবির মাধ্যমেই শেষবারের মতো দর্শক বড় পর্দায় দেখতে পাবেন তাঁর অভিনয়। ‘আইসিইউ’ একটি সময়োপযোগী গল্পভিত্তিক ছবি, যেখানে তিন যুবক তাদের বাড়িওয়ালার হাত থেকে বাঁচতে একটি প্র্যাঙ্ক করে। সেই ঘটনাই অপ্রত্যাশিত ভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। গল্পের বিভিন্ন মোচড়গুলোই ছবিটিকে শুধু বিনোদন নয়, এক সতর্কবার্তাতেও পরিণত করতে চলেছে।

পরিচালক সৌভিক দে-র কথায়, ‘রাহুল শুধু একজন দক্ষ অভিনেতা ছিলেন না, তিনি ছিলেন আমাদের সেট-এর প্রাণ। প্রতিটি দৃশ্যে তাঁর নিষ্ঠা, তাঁর অভিনয়ের গভীরতা আমাদের নতুন করে শিখিয়েছে। ‘আইসিইউ’ ছবিতে তাঁর কাজ দর্শকদের মনে দীর্ঘদিন থেকে যাবে। আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর উপস্থিতি এই ছবির প্রতিটি ফ্রেমে অনুভব করা যাবে।’ অপ্রত্যাশিত এই প্রয়াণে স্তব্ধ সহকর্মীরা। কিছু দিন আগেও যাঁর সঙ্গে কাজ, আড্ডা, হাসি ভাগ করে নেওয়া গিয়েছে, তাঁর এই হঠাৎ চলে যাওয়া যেন মেনে নেওয়া কঠিন। ব্যক্তিগত ভাবে অনেকের কাছেই তিনি ছিলেন সহযোদ্ধা, পথপ্রদর্শক এবং এক নির্ভরযোগ্য মানুষ। সেটে তাঁর উপস্থিতি মানেই ছিল এক আলাদা এনার্জি, যা পুরো ইউনিটকে উজ্জীবিত করে তুলত।

ছবিটির সঙ্গে জড়িয়ে রয়েছে আরও এক আবেগঘন মুহূর্ত। ডাবিংয়ের সময়ে রাহুল নিজেই হেসে বলেছিলেন, ‘এটা হয়তো আমার শেষ ছবি...’— তখন কথাটি নিছক রসিকতা মনে হলেও আজ তা যেন এক অদ্ভুত বাস্তবতায় পরিণত হয়েছে। সেই স্মৃতি আজ আরও গভীর বেদনার সৃষ্টি করছে। গল্প-চিত্রনাট্যকার অভিষেক ভট্টাচার্যের এই ছবিতে রাহুলের উপস্থিতি হয়ে থাকবে এক অনন্ত স্মৃতি। তিনি নেই, কিন্তু তাঁর কাজ বেঁচে থাকবে। ‘আইসিইউ’ সেই স্মৃতিরই এক মূল্যবান দলিল, যা সময়ের সঙ্গে আরও বেশি করে হৃদয়ে দাগ কাটবে।