রবিবার, আগস্ট ৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চাঁদপুরে বেলতলী লেংটার মেলা বন্ধের নির্দেশ

চাঁদপুরে বেলতলী লেংটার মেলা বন্ধের নির্দেশ

চাঁদপুরে বেলতলী লেংটার মেলা বন্ধের নির্দেশ


চাঁদপুর প্রতিনিধি: উদ্বোধনের একদিন পরই ‘অনুমতি না নেওয়ার’ অভিযোগে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অনুষ্ঠিত হযরত শাহ সোলেমান (রহ.)-এর ‘লেংটার ওরশ ও মেলা’ বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন।

বুধবার (১ এপ্রিল) রাতে মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জবীর হুসাইন সানী জানান, মেলার কোনো আনুষ্ঠানিক অনুমতি না থাকায় দ্রুত কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ লক্ষ্যে এলাকায় মাইকিং করে জনসাধারণকে অবহিত করা হচ্ছে।
এর আগে মঙ্গলবার থেকে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বেলতলী এলাকায় ১০৭তম ‘লেংটার ওরশ ও মেলা’র উদ্বোধন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মেলা শুরুর আগেই মাদক সেবন ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে এসব বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে রোববার জমিয়তে উলামায়ে ইসলাম জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে।

পুলিশ জানায়, মেলা উদ্বোধনের দিনই মাদককে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মাজারের প্রধান খাদেম মতিউর রহমান লাল মিয়া আহত হন। পরে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহত লাল মিয়া সাংবাদিকদের জানান, একদল উচ্ছৃঙ্খল ব্যক্তিকে মাদক সেবন করতে বাধা দিলে তার ওপর হামলা চালানো হয়।

এদিকে মেলা বন্ধের নির্দেশনা বাস্তবায়নে মাজার এলাকায় মাইকিং করে দূর-দূরান্ত থেকে আগত ভক্তদের ধীরে ধীরে স্থান ত্যাগের আহ্বান জানানো হচ্ছে।

মেলা বন্ধের বিষয়ে জানতে চাইলে লাল মিয়া প্রশাসনের সঙ্গে আলোচনা করার পরামর্শ দিয়ে ফোন সংযোগ বিচ্ছিন্ন করেন।