শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শুভ জন্মদিন কিংবদন্তী অভিনেতা চিত্রনায়ক আলমগীর

শুভ জন্মদিন কিংবদন্তী অভিনেতা চিত্রনায়ক আলমগীর

শুভ জন্মদিন কিংবদন্তী অভিনেতা চিত্রনায়ক আলমগীর


আজ চিত্রনায়ক, প্রযোজক ও পরিচালক আলমগীরের জন্মদিন। ১৯৫০ সালের এই দিনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা কলিম উদ্দিন আহম্মেদ ওরফে দুদু মিয়া ছিলেন ঢালিউডের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’ এর অন্যতম প্রযোজক। আলমগীরের জন্মদিনে এন্টার টিভির পক্ষ থেকে রইল শুভেচ্ছা।

‘আমার জন্মভূমি’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন আলমগীর। এরপর আশি ও নব্বইয়ের দশকে দাপটের সঙ্গে একের পর এক চলচ্চিত্রে অভিনয় করেছেন। পারিবারিক টানাপোড়ন, সামাজিক অ্যাকশন, রোমান্টিক অ্যাকশন, ফোক-ফ্যান্টাসিসহ সবধরনের চলচ্চিত্রে তিনি ছিলেন সফল।

এ পর্যন্ত তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ১৯৮৫ সালে ‘মা ও ছেলে’ ছবিতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এই অভিনেতা। মোট আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

১৯৮৬ সালে তিনি প্রথম ‘নিষ্পাপ’ নামের একটি ছবি নির্মাণের মধ্যদিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। তার নির্মিত সর্বশেষ ছবি হচ্ছে ‘একটি সিনেমার গল্প’। গেল বছর ১৩ এপ্রিল মুক্তি পায় ছবিটি। এই ছবিতে অভিনয় করেছিলেন কলকাতার নায়িকা ঋতুপর্ণা ও বাংলাদেশের নায়ক আরিফিন শুভ।

ছোটবেলায় বেশ বড় পরিসরেই আলমগীরের জন্মদিন পালন করতেন তার বাবা-মা। এখন পরিবারের সঙ্গে ঘরোয়া আয়োজনে কাটান এই দিনটি। বছরের অন্যান্য দিনের মতোই আলমগীর তার জন্মদিনও স্বাভাবিকভাবেই কাটানোর চেষ্টা করেন।

আলমগীর বলেন, ‘বয়স বেড়েই চলেছে। ইদানীং আর সেভাবে জন্মদিন পালন করা হয় না। ভালোবেসে এই দিনে অনেকেই ফোন করেন, শুভেচ্ছা জানান, দোয়া করেন- এটাই এখন উপভোগ করি।’