গাজীপুর জেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক ইউনিয়নের বিভিন্ন জায়গায় ও কালিয়াকৈর পৌরসভার পল্লী বিদ্যুৎ এলাকায় সার্ভিস লেন বন্ধ রেখে বিকালবেলা বসানো হয় নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার।
এতে করে ৬ লেন হওয়ার পরও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এ সকল স্থানে যানজটের সৃষ্টি হয় এবং প্রতিটি দোকান থেকে ৫০ থেকে ১০০ টাকা চাদা উত্তোলন করে কিছু অসাধু ব্যক্তি। এমনকি তিন চাকার বাহন গুলো ঝুঁকি নিয়ে মেইন লেনে চলাচল করে, এতে করে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা এই সড়কে বাড়ছে মৃত্যু ঝুঁকি।
এ বিষয়ে হাইওয়ে নাওজোর থানার অফিসার ইনচার্জ সওগাতুল আলম এর কাছে জানতে চাইলে তিনি বলেন কিছু অসাধু ব্যক্তি মহাসড়কের দোকান বসিয়ে যানজটের সৃষ্টি করছে। তিনি আরো বলেন হাইওয়ে নাওজোর থানার পক্ষ হতে মাঝে মাঝে অভিযান পরিচালনা করা হয়, কিন্তু তারা আবার পুনরায় মহাসড়ক দখল করে দোকান বসায়।
এ সড়কে চলাচলকারী মানুষের চাওয়া স্থায়ী সমাধান। মৌচাক ইউনিয়নের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের হানিফ স্প্রিং এর গেটে পথচারীদের চলাচলের জায়গা ফুতপাত দখল করে ১০০-১৫০ দোকান বসানো হয়।