সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভারতকে বড় ধরনের পরাজয়ের হুঁশিয়ারি দিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী

ভারতকে বড় ধরনের পরাজয়ের হুঁশিয়ারি দিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী

ভারতকে বড় ধরনের পরাজয়ের হুঁশিয়ারি দিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ভারতকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভবিষ্যতে যদি কোনো ধরনের ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’ বা সাজানো অভিযানের চেষ্টা করা হয়, তবে তার ফল হবে আগের চেয়েও ভয়াবহ।  ভারতের সাম্প্রতিক উস্কানিমূলক বক্তব্যের প্রেক্ষিতে তিনি স্পষ্টভাবে জানান, পাকিস্তান যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত এবং যেকোনো আগ্রাসনের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

সমা টিভির একটি টকশোতে খাজা আসিফ দাবি করেন, ভারত আবারও পাকিস্তানের বিরুদ্ধে একটি সাজানো নাটক বা ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’ চালানোর ষড়যন্ত্র করছে।  তিনি ভারতকে সতর্ক করে বলেন, এবার এমন কোনো ধৃষ্টতা দেখালে ভারত আগের চেয়েও বড় পরাজয়ের সম্মুখীন হবে। ভারতের সীমানার ভেতরে ঢুকে আঘাত করার প্রচ্ছন্ন ইঙ্গিত দিয়ে তিনি বলেন, পাকিস্তান তার সার্বভৌমত্ব রক্ষায় পিছপা হবে না।

ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাম্প্রতিক বক্তব্যের কড়া সমালোচনা করে আসিফ একে ভারতের ‘হতাশার প্রতিফলন’ হিসেবে বর্ণনা করেন।  তিনি বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে ভারত ক্রমেই গুরুত্বহীন হয়ে পড়ছে এবং তারা পাকিস্তানের ক্রমবর্ধমান আন্তর্জাতিক মর্যাদা মেনে নিতে পারছে না।  বিশেষ করে ইরান যুদ্ধের প্রেক্ষাপটে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের জোরালো ভূমিকা ভারতকে অস্বস্তিতে ফেলেছে বলে তিনি মন্তব্য করেন।