সোমবার, আগস্ট ১০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় কিশোরের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

মাগুরায় কিশোরের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

মাগুরায় কিশোরের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

মো: সাজ্জাদ হোসেন, মাগুরা প্রতিনিধি:
মাগুরায় সুমন (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত সুমন পেশায় রিকশাচালক ছিল। সে শরিফুল ইসলামের ছেলে এবং তার বাড়ি মীরপাড়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত থেকে সুমন নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে মরদেহ থেকে দুর্গন্ধ বের হলে বিষয়টি এলাকাবাসীর নজরে আসে।
মীরপাড়া ঘোড়ামারা ও মীরপাড়ার মাঝামাঝি একটি মাছের ঘরের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেয়।
তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।