শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ চলচ্চিত্র পরিচালক শহীদুল ইসলাম খোকনের মৃত্যুবার্ষিকী।

আজ চলচ্চিত্র পরিচালক শহীদুল ইসলাম খোকনের মৃত্যুবার্ষিকী।

আজ চলচ্চিত্র পরিচালক শহীদুল ইসলাম খোকনের  মৃত্যুবার্ষিকী।

শহীদুল ইসলাম খোকন একজন বাংলাদেশী বিরল চলচ্চিত্র পরিচালক। পরিচালনার পাশাপাশি তিনি চলচ্চিত্র প্রযোজনা ও অভিনয় করেছেন। মৌলিক গল্প, দুর্দান্ত অ্যাকশন, মিষ্টি মধুর গান আর টানটান উত্তেজনা ভরপুর চলচ্চিত্র নির্মাণে তিনি অনবদ্য।
শহীদুল ইসলাম খোকন বরিশাল জেলার ইমামকাঠি অন্তর্গত বোয়ালিয়ায় ১৯৫৭ সালের ১৫ই মে জন্মগ্রহণ করেন।


শহীদুল ইসলাম খোকনের চলচ্চিত্র যাত্রা শুরু হয় ১৯৭৪ সালে অভিনেতা ও প্রযোজক সোহেল রানার হাত ধরে। সোহেল রানা পরিচালিত মাসুদ রানা চলচ্চিত্রের সহকারী পরিচালক হিসেবে তিনি চলচ্চিত্রাঙ্গনে পদার্পণ করেন। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র রক্তের বন্দী তেমন সাফল্য পায় নি। তার পরিচালিত দ্বিতীয় চলচ্চিত্রটিও সাফল্যের মুখ দেখে নি।

এরপর তিনি সোহেল রানার ছোট ভাই রুবেলকে নিয়ে নির্মাণ করেন অ্যাকশন নির্ভর লড়াকু যা ব্যবসাসফল হয়। ইলিয়াস কোবরা, ড্যানি সিডাক, সিরাজ পান্না, চিত্রনায়িকা মিশেলাদের নিয়ে মার্শাল আর্ট এবং অ্যাকশন ভিত্তিক চলচ্চিত্র নির্মাণ করে তিনি সফলতা লাভ করেন।
তিনি ২০১৬ সালের ৪ঠা এপ্রিল মৃত্যুবরণ করেছিলেন। মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাভরে স্মরণ করছে এন্টার টিভির পরিবার।