সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইরান থেকে ভারতের তেল আমদানিতে নেই কোনো বাধা

ইরান থেকে ভারতের তেল আমদানিতে নেই কোনো বাধা

ইরান থেকে ভারতের তেল আমদানিতে নেই কোনো বাধা

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান অস্থিরতা সত্ত্বেও ইরান থেকে ভারতের অপরিশোধিত তেল আমদানিতে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। ভারত সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, বর্তমানে ইরান থেকে তেল সরবরাহের ধারা স্বাভাবিক রয়েছে এবং ভবিষ্যতে এটি অব্যাহত রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয় সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যে সংঘাত ও অস্থিতিশীলতা বৃদ্ধি পেলেও দেশটির অভ্যন্তরীণ শোধনাগারগুলো তাদের প্রয়োজনীয় অপরিশোধিত তেলের সরবরাহ নিশ্চিত করতে সক্ষম হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া ওই বিবৃতিতে মন্ত্রণালয় নিশ্চিত করে যে ইরানসহ বিভিন্ন উৎস থেকে ভারতের চাহিদামাফিক তেল আমদানি প্রক্রিয়া বর্তমানে সুরক্ষিত রয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ইরান থেকে তেল আমদানির ক্ষেত্রে অর্থ পরিশোধ সংক্রান্ত জটিলতা নিয়ে যে গুঞ্জন ছড়িয়েছে তার কোনো ভিত্তি নেই। মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, ইরানি তেলের বকেয়া বা বর্তমান মূল্য পরিশোধের ক্ষেত্রে কোনো ধরনের বাধার সম্মুখীন হচ্ছে না ভারত। এর ফলে বর্তমান বৈশ্বিক সংকটের মধ্যেও ভারতের জ্বালানি নিরাপত্তা বজায় থাকছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

মূলত আন্তর্জাতিক বাজারে তেলের দাম ও সরবরাহ নিয়ে চলমান উদ্বেগের মধ্যেই ভারতের পক্ষ থেকে এমন আশ্বস্তকারী বার্তা এল।