শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বামী রাহুলের মৃত্যু নিয়ে স্ত্রীর আইনি পদক্ষেপ।

স্বামী রাহুলের মৃত্যু নিয়ে স্ত্রীর আইনি পদক্ষেপ।

স্বামী রাহুলের মৃত্যু নিয়ে স্ত্রীর আইনি পদক্ষেপ।

টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের রহস্যজনক মৃত্যুর ঘটনায় নতুন মোড় নিয়েছে। প্রযোজনা সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার পর শনিবার আর্টিস্ট ফোরামের সঙ্গে থানায় উপস্থিত হয়েছেন তার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার।

‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে তালসারিতে মৃত্যুবরণ করেন রাহুল। ঘটনার পর থেকেই প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সের বিরুদ্ধে অব্যবস্থা এবং গাফিলতির অভিযোগ উঠেছে।

শুক্রবার রাতে ওয়েস্ট বেঙ্গল মোশন আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে জানানো হয়, প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী শনিবার (৪ এপ্রিল) দুপুর ২টার পর কলকাতার রিজেন্ট পার্ক থানায় উপস্থিত হন ফোরামের সদস্যরা। তাদের সঙ্গে ছিলেন প্রিয়াঙ্কা সরকারও।

থানায় উপস্থিত ছিলেন চিরঞ্জিত চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, শান্তিলাল মুখোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, ভরত কল, সৌরভ দাস, যিশু সেনগুপ্ত ও ইন্দ্রাশীষ রায়সহ আরও অনেকে।

শুক্রবার বৈঠকের পর ফোরামের পক্ষ জানায়, প্রযোজনা সংস্থার দেওয়া জবাবে তারা সন্তুষ্ট হননি। ৩ এপ্রিল রাতে পুনরায় বৈঠক করে এফআইআর করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সাংবাদিক সম্মেলনে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, “আমরা ১ এপ্রিল একটি চিঠি পাঠিয়েছিলাম। আশা করেছিলাম সন্তোষজনক উত্তর পাবো, কিন্তু তা পাইনি। যিনি চলে গিয়েছেন তাকে আর ফেরানো যাবে না। তবে আমরা আপ্রাণ চেষ্টা করব আসল ঘটনাটা জানতে।”

রাহুলের মৃত্যু ঘিরে এখনো ধোঁয়াশা কাটেনি। ঘটনাস্থলে উপস্থিতদের বয়ানে অসঙ্গতি থাকায় একাধিক প্রশ্ন ওঠেছে। পাশাপাশি প্রযোজনা সংস্থার বিরুদ্ধে গাফিলতির অভিযোগও রয়েছে।