শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আইপিএল ছেড়ে হঠাৎ দেশে ফিরলেন প্যাট কামিন্স

আইপিএল ছেড়ে হঠাৎ দেশে ফিরলেন প্যাট কামিন্স

আইপিএল ছেড়ে হঠাৎ দেশে ফিরলেন প্যাট কামিন্স

পিঠের ইনজুরির কারণে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এখনও সানরাইজার্স হায়দারাবাদের হয়ে একটিও ম্যাচ খেলতে পারেননি অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স। পিঠের সর্বশেষ অবস্থা জানতে স্ক্যান করানোর জন্য ভারত থেকে অস্ট্রেলিয়া উড়ে গেছেন তিনি। কারণ কামিন্সের পিঠের স্ক্যান করার তারিখ পূর্ব নির্ধারিত করে রেখেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।


গত বছরের জুলাইয়ে পিঠের ইনজুরিতে পড়েন কামিন্স। এরপর ডিসেম্বরে অ্যাশেজের তৃতীয় টেস্টে অংশ নেন। ইনজুরিতে পড়ার পর মাত্র একটি ম্যাচ খেলতে পেরেছিলেন এই পেসার। 

 


ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হতে না পারলেও আইপিএল খেলতে হায়দারাবাদ শিবিরে ঠিকই যোগ দেন অধিনায়ক কামিন্স। তবে কোন ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। তার জায়গায় হায়দারাবাদকে নেতৃত্ব দিচ্ছেন ইশান কিষান। 

পিঠের ইনজুরির অবস্থা জানতে শেষবারের মত স্ক্যান করাতে অস্ট্রেলিয়া উড়ে গেছেন কামিন্স। ইএসপিএন ক্রিকইনফো প্রতিবেদন অনুযায়ী, পূর্ব-নির্ধারিত ছিল কামিন্সের পিঠের স্ক্যান করানোর বিষয়টি। যা ক্রিকেট অস্ট্রেলিয়ার অধীনেই হবে। সব কিছু ঠিকঠাক থাকলে এবং সিএ’র অনুমতি পেলে আগামী ১৭ এপ্রিল আবারও হায়দারাবাদ দলে যোগ দেবেন কামিন্স।