সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নওগাঁয় স্কুলছাত্রীকে ইভটিজিং: ডিবি পুলিশের অভিযানে সেই গ্রেফতার

নওগাঁয় স্কুলছাত্রীকে ইভটিজিং: ডিবি পুলিশের অভিযানে সেই গ্রেফতার

নওগাঁয় স্কুলছাত্রীকে ইভটিজিং: ডিবি পুলিশের  অভিযানে সেই  গ্রেফতার

নওগাঁয় স্কুলছাত্রীকে ইভটিজিং: ডিবি পুলিশের  অভিযানে যুবক  গ্রেফতার
নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ শহরে এক স্কুলছাত্রীকে ইভটিজিং ও শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত কে  গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার (০৬ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ১০টার দিকে বিষয়টি জানতে পেরে পুলিশ সুপার তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
জানা যায়, নওগাঁ শহরের একটি  বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী স্কুল শেষে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে একা পেয়ে মোটরসাইকেল আরোহী এক তরুণ তার পথরোধ করে শ্লীলতাহানি করে দ্রুত পালিয়ে যায়। ঘটনার পর থেকে ছাত্রীটি মানসিকভাবে ভেঙে পড়ে এবং স্কুলে যেতে অনীহা প্রকাশ করে।
ঘটনাটি  পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানার পর  তিনি জেলা গোয়েন্দা শাখাকে দ্রুত অভিযুক্তকে শনাক্ত ও গ্রেফতারের নির্দেশ দেন। পরে ডিবি পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং সড়কের বিভিন্ন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মোটরসাইকেলটি শনাক্ত করে।
এরপর মধ্যরাতে ঝটিকা অভিযান চালিয়ে নওগাঁ সদর উপজেলার কাদোয়া (উত্তরপাড়া) এলাকা থেকে মো. গোলাম মোস্তফা ওরফে রাব্বি (২৭) নামে ওই তরুণকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেল ও অভিযুক্তের পরিহিত শার্ট জব্দ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা নওগাঁ সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ঘটনার সত্যতা স্বীকার করেছে এবং অতীতেও এ ধরনের অপরাধে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।
এ বিষয়ে পুলিশ সুপার বলেন, সড়কে ইভটিজিং ও শিক্ষার্থীদের শ্লীলতাহানির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে জেলা পুলিশ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।