সোমবার, মে ১৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশের করোনা পরিস্থিতি

দেশে নতুন করোনা রোগী শনাক্ত ২১১ জন, মৃত্যু ১

৪৩ জেলায় নতুন রোগী নেই


দেশে নতুন করোনা রোগী শনাক্ত ২১১ জন, মৃত্যু ১

দেশে গত ২৪ ঘন্টায় ২১১ জনের করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, যাদের মধ্যে ১৬৫ জনই ঢাকা জেলার বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের ৪৩ জেলায় কোনো নতুন রোগী শনাক্ত হয়নি। পুরো সিলেট বিভাগেই কারও শরীরে সংক্রমণ ধরা পড়েনি।

নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত আক্রান্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮১ হাজার ৮৩ জনে।

গত এক দিনে দেশে ১ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। মোট মৃত রোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে ২৮ হাজার ৪৮ জন।

সরকারি হিসাবে ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন আরও ১৬৮ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা ১৫ লাখ ৪৫ হাজার ৫৭১ জন।

গত ২৪ ঘন্টায় শনাক্ত নতুন রোগীদের ১৭২ জন ঢাকা বিভাগের, যা দিনের মোট শনাক্তের ৮১ শতাংশের বেশি।

ঢাকা বিভাগের ১ জন রোগীর মৃত্যু হয়েছে।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।